প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৩:৪০ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারজানা আক্তর। গতকাল রোববার সদ্য বিদায়ী ইউএনও মো. মঈনুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফারজানা আক্তর এর আগে টাঙ্গাইলে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মেয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
কর্মজীবনে তিনি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী, বরগুনা, গোপালগঞ্জের মুকসুদপুর এবং ঢাকার ধামরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করায় টুঙ্গিপাড়ায় নতুন এক প্রশাসনিক ইতিহাসের সূচনা হলো।