মোহনগঞ্জ অটো চালককে গলা কেটে হত্যা
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ২:৫৮ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে মোঃ ঈদু মিয়া (২০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঈদু মিয়ার বড় ভাই, মোঃ আঙ্গুর মিয়া ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদর্শনগর শিবিরে নানার বাড়িতে থাকেন। সে পেশায় একজন অটো চালাক। রাতে সে তার ছোট ভাই একসাথে থাকে রাতে ছোট ভাই ইয়াসিন শুনতে পায় তার ফোনে একটি কল আসে কে বা কাহারা মুটুফোনে বলে তুই আমার টাকা নিয়ে বাহিরে আয় বাহিরে আসলে পরে আর ঘরে যায় নাই। সকালে তার ভাই ইয়াসিন ঘুম থেকে উঠে দেখে ঈদু ঘরে নাই অটো  নিয়ে বাহিরে যাবে তখন থেকে খোঁজা-খুঁজির এক পর্যায়ে আদর্শনগর বাজারের পযর্টন কেন্দ্রের পিছনে শিবিরের পরিতক্ত এক কমিউনিটি সেন্টারের এক রুমে তার লাশ পাওয়া যায়। 

আজ (২৭ মে) রোজ মঙ্গলবার মোহনগঞ্জ উপজেলার ৬ নং সুয়াইর ইউনিয়নের আদর্শনগর পর্যটন কেন্দ্রের পিছনে শিবিরে এ ঘটনা ঘটে। 

ঈদু উপজেলার ৬ নং সুয়াইর ইউনিয়নের হাটনাইয়া (কামরগাও) গ্রামের মৃত মোঃ আন্জুব আলীর ছেলে। পেশায় অটো একজন চালক।

সুয়াইর গ্রামের হারেছ মেম্বার বলেন, এমন ঘটনা আমরা জীবনেও দেখিনি তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঠিক বিচার হওয়া দরকার।

সুয়াইর ইউনিয়নের ৪ নং শিবির আশ্রয়ন প্রকল্পের মেম্বার, মোঃ সোহেল মিয়া বলেন,এই ঘটনার সাথে কে বা কারা জরিত তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঠিক বিচার চাই। 

এ ঘটনায় এলাকায় থতমত অবস্থা বিরাজ করছে। 

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে এর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft