প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৩:০৩ পিএম

জামালপুরের সরিষাবাড়ী অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। সারারাত অভিযান শেষে মঙ্গলবার (২৭মে) সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের সুমন শেখের ছেলে মোঃ চান মিয়া (৭০), গাজি রহমানের ছেলে মোঃ ফরহাদ (৩৮), পিংনা ইউনিয়নের মোঃ শুভ মিয়ার ছেলে মোঃ তনু তালুকদার, মোঃ অন্তর, মোঃ মিজানুর রহমানের ছেলে মোহাম্মদ নাঈমুর রহমান (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, আটকৃতরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যাবসা ও সেবন করে আসছে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন অর্ণব কবির পাপন ২৬ বীর এর নেতৃত্বে মোঃ চান মিয়া মোঃ ফরহাদ মোঃতনু মোঃঅন্তর মোঃনাঈমুর বাড়িতে তল্লাসী করে গাজা, বাংলা মদ, মদের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
এ সময় গাজা-১২ কেজি, লাইটার-০৯টি, দেশীয় অস্ত্র চাপাতি-১টি, দেশীয় অস্ত্র চাইনিজ রিং-১টি, ইন্ডিয়ান মদের খালি বোতল-৪টি ও বাংলা মদ ২ লিটার উদ্ধার করা হয়।
এব্যাপারে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।