রাজধানীর কারওয়ান বাজারে ভবনের লিফট ছিড়ে আহত ৯
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ২:৫০ পিএম আপডেট: ২৭.০৫.২০২৫ ৬:২৪ পিএম

ঢাকার কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিঁড়ে, ৯ জনের মত আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।

আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে, বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। 

জানা গেছে, ১৮তলা ভবনটি বিডিবিএল ব্যাংকের। এতে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। 

সংবাদমাধ্যম বণিক বার্তা ও একাত্তর টেলিভিশনের অফিস রয়েছে ওই ভবনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ৪টি লিফটের মধ্যে তিনটিই দীর্ঘদিন ধরে নষ্ট। জানা গেছে, বহুবার তাগিদ দেয়ার পরও বিডিবিএল কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। ভবনের বিভিন্ন অফিসের কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠলে, লিফট-অফিস বন্ধ করে পালিয়েছে বিডিবিএল কর্তৃপক্ষ। 

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভবনটিতে কর্মরত বিভিন্ন অফিসের কর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft