কমিটি অনুমোদন
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:২৫ এএম

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার (এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনের নিয়মানুযায়ী সভাপতি পদসহ ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদিত হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনায় রেজিস্টার (প্রশাসন) স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে (৬ মাস) মেয়াদ উল্লেখ করে লিখিত পত্রে এ কমিটি অনুমোদন দেন।

এ কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব অত্র মাদ্রাসার অধ্যক্ষ, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ গোলাম কিবরিয়া, অভিভাবক সদস্য মাসেকুল ইসলাম রোমান।

মাদ্রাসা সংশ্লিষ্টরা বলেন, মাওলানা রেজাউল করিম ব্যক্তি হিসেবে সৎ, যোগ্য, দক্ষ ও বিনয়ী মানুষ। তিনি সভাপতি নির্বাচন হওয়াতে আমরা ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করছি তার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে ও অবকাঠামোর ব্যাপক উন্নয়নের বিপ্লব ঘটবে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft