মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার মোহনগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তববায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মোহনগঞ্জ থানার পরির্দশক (তদন্ত) মোঃ শফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঞা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ লুৎফর রহমান, পৌর জামায়াতে ইসলামী আমির মোঃ রফিক আহমাদ রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, এস এম সারোয়ার খোকন, মোঃ কামরুল ইসলাম রতন, সাইফুল আরিফ জুয়েল, মোঃ হাসান খান, মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ বণিক সমিতির আহ্বায়ক মোঃ শাহজাহান, ব্যবসায়ী মোঃ আলী উসমান, মনোহারী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা প্রমুখ।