মহিলা দলের কর্মীসম্মেলন
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:২৩ এএম


হিলি (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবদী মহিলা দলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার বিকেল ৫ টায় হাকিমপুর পৌর মহিলা দলের আয়োজনে হাকিমপুর হিলি পৌরসভার ৪ নং ওয়ার্ড মাঠপাড়া এলাকায় এই কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর পৌর মহিলা দলের নেত্রী শামছুন্নাহার শামুর সভাপতিত্বে কর্মী সম্মেলন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী,যুগ্ন সম্পাদক এস এম বেজা বিপুল, হাকিমপুর হিলি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা মহিলা দলের নেত্রী আক্তারা বানু, পৌর মহিলা দলের নেত্রী শারমিন আক্তার লবনী, ইয়াছমিন আক্তার চায়না, ফেরদৌসি আক্তার, হাকিমপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরমান আলী, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন সহ অনেকে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft