পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবিতে ধরঞ্জী ইউনিয়নের রতনপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী গণসংযোগ ও পথসভা।
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণার অংশ হিসেবে গতকাল বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ সাজেদুর রহমান সরকার সাজু।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে ধনী-গরিবের বৈষম্য থাকবে না, নারী-পুরুষ সকলেই সমান সুযোগ পাবে এবং কেউ না খেয়ে থাকবে না। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন।
আরো বিশেষ অতিথি ছিলেন,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। পথসভায় স্থানীয় এলাকাবাসী, দলীয় নেতা, কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।