ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:১৯ এএম


গোপালগঞ্জ প্রতিনিধি : 

অন্তর্বর্তীকালীন  ইউনুস সরকার কর্তৃক ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেয়ার দাবীকারী একমাত্র সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে এবং ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে গতকাল নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ  মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কিয়দংশসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা,সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ অন্যান্য নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। ছাত্রলীগ নেতাকর্মীরা মটরসাইকেল বহর নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। তারা ইউনুস সরকারের পদত্যাগ চেয়ে শ্লোগান দেয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft