গঙ্গাচড়ায় দাদন ব্যবসায়ীর মামলায় দিশাহারা মকসুদার রহমান
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১২:৪৩ এএম

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব পূর্ব পাড়া গ্রামের  শহীদের রহমানের ছেলে মকসুদার রহমান তার পারিবারিক সমস্যার কারণে বিগত  ১৩ জানুয়ারি ২০২২ সালে  উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গ্রামের মোস্তফার ছেলে এরশাদ এর আজ থেকে ১লাখ ৬০ হাজার টাকা ননজুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত করে এবং গঙ্গাচড়া সোনালী ব্যাংক লিমিটেড গঙ্গাচড়া শাখার সঞ্চয়ী হিসাব নং ৭৩৪০৯৯৮২১ এর বিপরীতে চেক নং গথ-৮৬৬১০৭৩ স্বাক্ষরিত একটি ফাঁকা চেরকের পাতা  প্রদান করেন।


মকসুদার রহমান জানান সুদের টাকা নিয়ে এরশাদ কে তিন লক্ষ টাকা সুদ দিয়েছি পরবর্তীতে গঙ্গাচড়া মডেল থানায় এক সালিশি বৈঠকে দুই লক্ষ টাকার রফা দফা হয়।


১ আওয়ামী লীগের নেতার প্রভাবে সালিশি বৈঠক ভেস্তে যায় পরবর্তীতে ওই নেতার কুপ পরামর্শে গত ১৩ জুলাই ২০২২ সালে  মহামান্য আদালতে ফাঁকা চেকের পাতায় ১০ লক্ষ ২০ হাজার টাকা অংক বসিয়ে মামলা দায়ের করেন।


ভুক্তভোগী মকসুদার রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে গঙ্গাচড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।


এব্যাপারে বাদী এরশাদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মকসুদার রহমান আমার কাছে ১০ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে চেকের পাতা প্রদান করেছেন আমি উক্ত ব্যাংকে জমা দিলে সমপরিমাণ টাকা হিসেব নাম্বারে না থাকায় পরবর্তীতে চেকটি ডিজ অনার করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। পরে আমি মহামান্য আদালতে মামলা দায়ের করি। আমি দাদন ব্যবসায়ী নই।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft