![]() |
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ ফরহাদ (২৫) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরা হাজীর বাড়ির শাহাজানের ছেলে এবং ওই ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি। গত বুধবার রাতে সিরাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কাপাসিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্র-সরকার প্রধানদের শোক
ফরিদপুর আসন-৩ জামাতে ইসলামীর প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের মনোনয়নপত্র দাখিল
গুরুদাসপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা
বেগম খালেদা জিয়া আর নেই