নালিতাবাড়ীতে ১৫৭৩ পিস ইয়াবাসহ আটক ১
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:৩৭ পিএম

থানা পুলিশের অভিযানে শেরপুরের নালিতাবাড়ীতে ১৫৭৩ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার ছোট মাজম এর বাড়ি থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

এ সময় ছোট মাজম পালিয়ে গেলেও তার সহকারী আব্দুল হালিমকে আটক করে পুলিশ। আটককৃত আব্দুল হালিম নয়াবিল ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।

আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft