মুজিবনগরে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৭
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২২ পিএম

মেহেরপুরের মুজিবনগরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় মুজিবনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানিকনগর গ্রামের শামসুদ্দিন মল্লিকের ছেলে কুতুব উদ্দিন (৫৭), একই গ্রামের মোস্তাকিমের ছেলে নজরুল ইসলাম (৪০), হায়দার আলীর ছেলে মাহাবুব ইসলাম (২৫), তারানগর গ্রামের মৃত সৈয়দ আলী ঘরামীর ছেলে শওকত ঘরামী (৬৫), ইব্রাহীম ঘরামী (৬০), শাহ জামাল (৫৮), দুলু ঘরামী (৭০)।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জনান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবং বাকি ৪ জন নানা অপরাধের সাথে সম্পৃক্ত। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ৭ জনকেই মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft