সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহী চীন
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:০৫ এএম

বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।

বৈঠক শেষে চীনা দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীন-বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি হিসেবে সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে এ খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে সাংস্কৃতিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন চীনের রাষ্ট্রদূত।

বৈঠকে বাংলাদেশের পক্ষ রাষ্ট্রদূতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উল্লেখ করে, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ইতিবাচক ফল বয়ে এনেছে। এ ধারা আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহও প্রকাশ করা হয়।

এ সময় সংস্কৃতি ও শিল্পকলার বিকাশ, অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা এবং ব্যবহারিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয়েও উভয়পক্ষ মতবিনিময় করে। বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাও উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft