রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে যা বললেন জাহেদ উর রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:২০ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ৩:৫৬ পিএম

রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনকালীন কোনো কর্মকাণ্ডের জন্য আইনি পদক্ষেপ নেওয়া যায় না। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষে কোনো অপরাধ করে থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ৩২ জন যুগ্ম সচিবকে সরকারি বিধি অনুসরণ করেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, চাকরির ২৫ বছর পূর্ণ হলে প্রচলিত আইনে সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানোর ক্ষমতা রাখে।

তিনি আরও বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল ‘ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ’। এ নির্বাচনের তদন্ত হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রমে সরকারের বাধা দেওয়ার কোনো কারণ নেই বলেও উল্লেখ করেন।


ব্রিকসে বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়ে উপদেষ্টা বলেন, সদস্যপদ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশকে পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।

এ ছাড়া পর্যটন নগর কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft