প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:১৬ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ৪:২০ পিএম

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে অনুষ্ঠিত ওই ফোনালাপে গ্যাস সংকট নিরসনে সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিষয়টি তাঁর দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগতি হবে এবং গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নয়নে তা ভূমিকা রাখবে।
জ/শা