রাজধানীর সড়কে বসছে ১ হাজার নতুন ট্রাফিক ক্যামেরা
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৪০ পিএম

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার পাশাপাশি ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির ১ হাজার ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে নতুন ট্রাফিক সিগন্যাল প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৩৭টি এআই ক্যামেরা কার্যক্রম পরিচালনা করছে। পর্যায়ক্রমে আরও প্রায় ৫০টি এআই ক্যামেরা স্থাপন করা হবে। একই সঙ্গে তুলনামূলক কম খরচে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আনিছুর রহমান জানান, নতুন ক্যামেরাগুলোতে তাৎক্ষণিকভাবে মামলা দেওয়ার সুবিধা না থাকলেও সংরক্ষিত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, রাজধানীতে সড়ক আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় প্রতি মাসে ৫০ হাজারের বেশি মামলা হয়। এসব মামলার মাধ্যমে মাসে গড়ে প্রায় ১২ কোটি টাকা এবং বছরে গড়ে প্রায় ১২০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft