ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই: মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:৩৩ পিএম আপডেট: ২৭.০৭.২০২৬ ১:৪৪ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দীর্ঘদিনের লড়াইয়ের প্রশংসা করেন।

রোববার প্রকাশিত এক বার্তায় খামেনি বলেন, ইসরায়েলের হামলার মুখেও হিজবুল্লাহ দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। তার দাবি, বিশ্বের অনেক মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিতে অসন্তুষ্ট। তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া প্রয়োজন।

তিনি বলেন, হিজবুল্লাহর সংগ্রাম বিশ্বের অনেক মানুষের জন্য অনুপ্রেরণা। সংগঠনটির যোদ্ধাদের ধৈর্য, ত্যাগ ও সহনশীলতারও প্রশংসা করেন তিনি।

খামেনি আরও বলেন, হিজবুল্লাহকে সমর্থন ও সুরক্ষা দেওয়া ইরানের কৌশলগত অগ্রাধিকার। তার মতে, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং ইসরায়েলের সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ হওয়া যে কোনো সমঝোতা বা যুদ্ধবিরতির গুরুত্বপূর্ণ শর্ত।

তিনি হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরাল্লাহসহ নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তার দাবি, তাদের আত্মত্যাগের ফলে হিজবুল্লাহ শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে এবং লেবাননের মর্যাদা বেড়েছে।

খামেনি হিজবুল্লাহর যোদ্ধা, বাস্তুচ্যুত মানুষ এবং নিহত সদস্যদের পরিবারের জন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত প্রতিরোধ আন্দোলন সফল হবে।

এদিকে একই দিনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল খুলাইফি লেবাননের উপপ্রধানমন্ত্রী তারেক মিত্রির সঙ্গে ফোনে কথা বলেন। তারা লেবাননের পরিস্থিতি, বাস্তুচ্যুত মানুষের সংকট এবং তাদের নিরাপদে নিজ এলাকায় ফেরানোর বিষয় নিয়ে আলোচনা করেন। কাতার জানায়, তারা লেবাননের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি আগের মতোই সমর্থন দিয়ে যাবে।

জ/শা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইরান   আয়াতুল্লাহ মোজতবা খামেনি   হিজবুল্লাহ   যুক্তরাষ্ট্র   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft