বর্ষায় গোসলের পানিতে নিমপাতা, ত্বক সুরক্ষায় মিলতে পারে নানা উপকার
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:১২ পিএম

বর্ষাকালে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ সময় ঘাম শরীরে লেগে থাকলে ছত্রাক ও ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়, ফলে চুলকানি, র‌্যাশ, লালচে ভাব ও ত্বকের সংক্রমণের ঝুঁকি বাড়ে। ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ এর এক প্রতিবেদনে এমন পরিস্থিতিতে ঘরোয়া পরিচর্যায় গোসলের পানিতে নিমপাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতের চিকিৎসক রাজকুমার আয়ুশ জানান, ছত্রাকজনিত সংক্রমণ সাধারণত শরীরের আর্দ্র অংশ যেমন পায়ের আঙুলের ফাঁক, বগল, কুঁচকি, ঘাড়, উরু এবং ত্বকের ভাঁজে বেশি দেখা যায়। শুরুতে চুলকানি, ফুসকুড়ি, জ্বালাপোড়া বা চামড়া ওঠার মতো লক্ষণ দেখা দিতে পারে। অনেকেই এসবকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন, কিন্তু সময়মতো যত্ন বা চিকিৎসা না নিলে সংক্রমণ শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, বহু বছর ধরেই ত্বকের যত্নে নিমের ব্যবহার প্রচলিত। নিমপাতা পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গোসল করলে এর প্রাকৃতিক ছত্রাক-রোধী ও জীবাণুনাশক গুণ ত্বককে সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সহায়ক হতে পারে। পাশাপাশি এটি র‌্যাশ, চুলকানি ও ব্রণের সমস্যা কমাতে এবং অতিরিক্ত ঘামের কারণে শরীরে সৃষ্টি হওয়া দুর্গন্ধ কমাতেও ভূমিকা রাখতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছত্রাকজনিত সমস্যায় আক্রান্ত স্থানে নারকেল তেলের সঙ্গে দুই থেকে তিন ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করলে কিছু ক্ষেত্রে উপকার মিলতে পারে। তবে ত্বকের সমস্যা গুরুতর হলে বা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

বর্ষাকালে সংক্রমণ এড়াতে পোশাক নির্বাচনেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুতি ও ঢিলেঢালা পোশাক দ্রুত ঘাম শোষণ করে এবং ত্বকে বাতাস চলাচল স্বাভাবিক রাখে। বিপরীতে, আঁটসাঁট বা সিন্থেটিক কাপড় দীর্ঘ সময় আর্দ্রতা ধরে রাখায় ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

এ ছাড়া যারা নিয়মিত ব্যায়াম করেন বা অতিরিক্ত ঘামেন, তাদের ব্যায়ামের পরপরই গোসল করে পরিষ্কার ও শুকনো পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

জ/শা


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft