জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে জিম্বাবুয়ের দুই ওপেনার।
এর আগে সফরের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করেও ব্যাটিং ব্যর্থতায় ১১৬ রানে গুটিয়ে গিয়ে ২৫ রানে হারে টাইগাররা।
দ্বিতীয় ওয়ানডেতে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৩ রানে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। তবে হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জিম্বাবুয়েকে ১৯৯ রানে অলআউট করে ৭ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা।
টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফর্ম করে সফর শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।
জ/উ