গুরুদাসপুরের নদী ভাঙনের মুখে বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরিদর্শনে ইউএনও
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম

গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙনের মারাত্মক ঝুকিতে। বিষয়টি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। পরিদর্শনকালে তিনি বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। আজ সোমবার (১৩ জুলাই) বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বিষানি নদীর ভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করে ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন।

পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয় সংলগ্ন বিষানি নদীর তীরবর্তী এলাকা ঘুরে দেখেন এবং নদীভাঙনের কারণে বিদ্যালয়ের ভবন ও শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পাকা সড়কটি ঝুঁকির মুখে রয়েছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। তিনি বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকা পরিদর্শন করে ভাঙনের মাত্রা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা নেন।

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিষানি নদীর ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বিদ্যালয় ভবন ও একমাত্র পাকা সড়কটি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বর্ষা মৌসুমে বিষানি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করলে বিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পাকা সড়কটি ক্ষতিগ্রস্ত হলে বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিতে পারে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, স্থায়ী ভাঙন প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে তাৎক্ষণিক সুরক্ষামূলক পদক্ষেপও গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft