আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের মনোনয়নে মোসাদ্দেক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৪৪ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৬ সালের জুন মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

সোমবার (১৩ জুলাই) আইসিসি ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় মোসাদ্দেকের সঙ্গে রয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল এবং নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ।

জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোসাদ্দেক ১১৬.২৯ স্ট্রাইক রেটে ১৫৭ রান করেন। পাশাপাশি অফ-স্পিনে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। ঢাকায় প্রথম ওয়ানডেতে ৭০ বলে অপরাজিত ৮৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। পুরো সিরিজে অলরাউন্ড নৈপুণ্যের জন্য নির্বাচিত হন সিরিজসেরা।

অন্যদিকে, ভারতের শুভমান গিল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ১২৬ রান এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২৩৮ রান করে মনোনয়ন পেয়েছেন। আর নিউজিল্যান্ডের নাথান স্মিথ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৬ উইকেট শিকার করেন, যার মধ্যে লর্ডস টেস্টেই ছিল ৯ উইকেট।

একই সঙ্গে আইসিসি জুন মাসের সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে। সেখানে জায়গা পেয়েছেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইস, ভারতের স্পিনার শ্রী চারানি এবং ইংল্যান্ডের ওপেনার ড্যানি ওয়াট-হজ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft