প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:০২ পিএম

দুইবছর আগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে বাংলাদেশ ৬ ম্যাচের পাঁচটি জিতে ও একটি হেরে রানার্সআপ হয়েছিল। বাংলাদেশের মেয়েরা একটি ম্যাচ হেরেছিল চাইনিজ তাইপের বিপক্ষে। এবারের আসর বসেছে ওমানের মাসকাটে। রোববার শুরু হওয়া জুনিয়র মেয়েদের এই টুর্নামেন্টে বাংলাদেশ দারুণ সূচনা করেছে হংকংকে ৬-০ গোলে হারিয়ে।
এবার চাইনিজ তাইপে নেই। তবে পাকিস্তান যোগ হয়েছে। তাই পাঁচ দেশের এই টুর্নামেন্টে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হলে প্রতিটি ম্যাচই জিততে হতে পারে। সেই লক্ষ্য পূরণের শুরুটা ভালোই হয়েছে আইরিন-কনাদের।
দুটি করে গোল করেছেন আইরিন আক্তার রিয়া ও নাদিরা এমা। অন্য দুই গোল রিমন ও কনার। বাংলাদেশের পরের ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ, পাকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, হংকং খেলবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের আইরিন আক্তার রিয়া।
জ/দি