মরক্কোকে কাঁদিয়ে সেমিফাইনালে ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:২৬ পিএম

র‍্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে মরক্কোর চেয়ে অনেকটাই এগিয়ে ছিল ফ্রান্স। অনুমিতভাবেই ম্যাচের ফলাফলটা ফরাসিদের পক্ষে যাওয়ার কথা ছিল। আর শেষ পর্যন্ত হয়েছেও তাই। তবে প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস এবং দল একাধিক সুযোগ হাতছাড়া করায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। অনবদ্য পারফর্ম করে দ্বিতীয়ার্ধে সব শঙ্কা দূর করেন দিদিয়ের দেশমের শিষ্যরা। এমবাপ্পে এবং দেম্বেলের জোড়া গোলে সহজ জয় নিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে গত বারের রানার আপরা।

বোস্টনে আজ (১০ জুলাই) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। 
 
ম্যাচের শুরু থেকেতেই খেলার নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। প্রথম ২০ মিনিটে একাধিক আক্রমণে মরক্কোর রক্ষণ কাঁপিয়েছে ফরাসিরা। তবে মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বোনোর দেয়াল ভেদ করতে পারছিলেন না এমবাপ্পে-দেম্বেলেরা।
 
২৫ মিনিটে এগিয়ে যাওয়ার বড় সুযোগ পায় ফ্রান্স। পেনাল্টি বক্সের মধ্যে এমবাপ্পেকে ফাউল করেন মরক্কোর নৌশাইর মাজরোউই। ভিএআর চেকের পর পেনাল্টি দেন রেফারি।
 
তবে স্পটকিক থেকে ব্যবধান গড়ে দেয়ার সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। ডান পাশে নেয়া তার দুর্বল শট ফিরিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। ৩৬ মিনিটে দেজিয়ে দুয়ের দারুণ শট আবারও ফিরিয়ে দেন বোনো। প্রথমার্ধের একদম শেষদিকে বক্সের বাইরে থেকে লুকাস দিনিয়ের নেয়া জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে।
 
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে প্রথম গোলের দেখা পায় ফ্রান্স। বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। এই বিশ্বকাপে এটি এমবাপ্পের অষ্টম গোল। আর এই গোলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসিকে ছুঁয়ে ফেললেন ফরাসি তারকা।   
 
৬ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করেন উসমান দেম্বেলে। কিলিয়ান এমবাপ্পের দৌড়ে তৈরি হওয়া ফাঁকা জায়গায় বল পেয়ে সামনে এগিয়ে যান দেম্বেলে। এরপর নিচের কোণ লক্ষ্য করে নেওয়া তার নিখুঁত শটে আর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের।
 
৭৭ মিনিটে মাঠ থেকে নামিয়ে নেয়া হয় এমবাপ্পেকে। তবে এই তারকার অনুপস্থিতিতেও একাধিক আক্রমণ করে ফ্রান্স। অবশ্য কোনো আক্রমণেই জালের দেখা পায়নি তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft