প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:১১ পিএম

২৫মে সকাল সোয়া ১১টার দিকে পাবনার সাথিয়া থানার হলুদঘর গ্রামের দেলোয়ার হোসেন সবুজ তার স্ত্রী ও সন্তান নিয়ে শাহজাদপুর থেকে সিএনজিযোগে পাবনার সাথিয়া যাচ্ছিলেন। পথে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর দিলরুবা বাসষ্ট্যান্ডের কাছে পৌছলে একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সবুজ তার স্ত্রী মিতা, মেয়ে সারা খাতুন, সোহা খাতুন, ছেলে আয়ান আহত হয়। হাসপাতালে নেয়ার পর সবুজের স্ত্রী মিতা ও মেয়ে সারা খাতুন মারা যায়। একই দিন একই মহাসড়কের মশিপুরে ট্রাক চাপায় মোহাম্মদ আলী নামে এক শিশুও মারা যায়। ১৬ জুন বিকেলে মহাসড়কে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় ট্রাফিক পুলিশের সহকারী টাউন সাব-ইন্সপেক্ট এসআই নুরুল ইসলাম নিহত হয়। যমুনা সেতু পশ্চিমপাড় থেকে বগুড়ার শেরপুর, রাজশাহীর কাছিকাটা, পাবনার সাথিয়া পর্যন্ত মহাসড়কটি দুর্ঘটনাপ্রবন এলাকা। সরকারী হিসেবে গত ১ জানুয়ারী থেকে ৩০জুন পর্যন্ত মহাসড়কটিতে ছোটবড় ৮০টি দুর্ঘটনা ঘটে। এতে ৫৫জন মানুষ প্রাণ হারায়। আর আহত ১০০জন।
জানা যায়, যমুনা সেতুর পশ্চিম পাড় হতে হাটিকুমরুল গোলচত্তর পর্যন্ত প্রায় ১৯ কি.মি এবং হাটিকুমরুল গোলচত্তর হতে নাটোরের কাছিকাটা পর্যন্ত ৪০ কিলোমিটার, হাটিকুমরুল থেকে উত্তর দিকে বগুড়ার শেরপুর পর্যন্ত প্রায় ৫০ কি.মি এবং হাটিকুমরুল গোলচত্তর ও থেকে দক্ষিনে সাথিয়া পর্যন্ত ৬০ কি.মি. মহাসড়ক রয়েছে। মহাসড়কটি দুর্ঘটনা কবলিত হওয়ায় প্রায়শই মহাসড়কে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যুর হার কমাতে মহাসড়কের পাশে সয়দাবাদে ট্রমা সেন্টার নির্মান করা হলেও ৫ বছরেও চালু হয়নি।
মহাসড়ক থেকে গুরুত্বর আহতদের হাসপাতালে নেয়ার পথে অনেকেই মারা যায়। বিশ্লেষকরা বলছেন, মহাসড়কে অবাধে সিএনজি, ভটভটি, বাস-ট্রাক চালকদের বেপোরোয়া গতি, ফিটনেস বিহীন গাড়ী, বেপোরো গতিতে মোটরসাইকেল চালানো, জনসচেতনার অভাবে দুর্ঘটনাগুলো ঘটছে। দুর্ঘটনার কারগনগুলো চিহ্নিত করে সমাধানের পাশাপাশি দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা হলে মৃত্যুর কমে যাবে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, ২০২৬ সালের ১ জানুয়ারী থেকে ৩০ জুন পর্যন্ত যমুনা সেতু থানার এরিয়ায় মোট ৩৬টি দুর্ঘটনায় ১৯জন প্রাণ হারিয়েছেন এবং ৮৩জন আহত হয়েছে। হাটিকমুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, হাইওয়ে থানার এরিয়ায় ২০২৬ সালের ১জুন থেকে ৩০জুন পর্যন্ত ৪৪টি সড়ক দুর্ঘটনায় ৩৬জন প্রাণ হারিয়েছেন এবং ১৭জন আহত হয়েছেন। এছাড়া গত ৯জুন হাটিকুমরুল এলাকায় বাসচাপায় মা ছেলেসহ দুজন নিহত এবং ৩জন আহত হয়েছে।