কাঁথাস্টিচ করসেটে রেড কার্পেটে নজর কাড়লেন টয়া
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম

ফ্যাশনে নিজস্ব স্বাক্ষর রাখার ক্ষেত্রে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া বরাবরই আলাদা। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি তার স্টাইল প্রতিবারই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি অনুষ্ঠিত ‘সেনসেশন চরকি কার্নিভ্যাল’-এর রেড কার্পেটেও তিনি হাজির হন এক ব্যতিক্রমী ফিউশন লুকে, যা মুহূর্তেই আলোচনায় চলে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে টয়ার স্টাইল স্টেটমেন্ট বরাবরই প্রশংসিত। এথনিক থেকে ওয়েস্টার্ন-সব ধরনের পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্য ও রুচির পরিচয় দেন। তবে এবারের রেড কার্পেট উপস্থিতিতে তিনি দেশীয় কারুশিল্পকে আধুনিক ডিজাইনের সঙ্গে মিলিয়ে এক অনন্য ফ্যাশন উপস্থাপন করেছেন।

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড এসআইজেড-এর ডিজাইন করা এই পোশাকে আধুনিক সিলুয়েটের সঙ্গে হ্যান্ডক্রাফটেড মোটিফের নিখুঁত সমন্বয় দেখা গেছে। ফলে পুরো লুকেই ফুটে উঠেছে সমসাময়িক ফ্যাশনের সঙ্গে বাংলার ঐতিহ্যের ছাপ।

এই আউটফিটের প্রধান আকর্ষণ ছিল একটি স্ট্র্যাপলেস বডিহাগিং করসেট। গাঢ় বেগুনি রঙের করসেটজুড়ে লাল, হলুদ ও গোলাপি রঙের পাতার মোটিফে সূক্ষ্ম কাঁথাস্টিচের কারুকাজ করা হয়েছে। ঐতিহ্যবাহী এই সূচিশিল্প আধুনিক করসেট ডিজাইনের সঙ্গে মিলেমিশে তৈরি করেছে স্টাইলিশ ফিউশন লুক।

করসেটের দৃষ্টিনন্দন কাজকে আরও বেশি ফুটিয়ে তুলতে টয়া পরেছিলেন ডার্ক নেভি ব্লু রঙের হাই-ওয়েস্ট ফ্লেয়ার্ড প্যান্ট। ঢিলেঢালা ও লম্বা কাটের এই প্যান্ট স্ট্রাকচার্ড করসেটের সঙ্গে ভারসাম্যপূর্ণ কনট্রাস্ট তৈরি করে পুরো লুককে দিয়েছে আরও পরিশীলিত আবেদন।

মেকআপেও ছিল আউটফিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গ্ল্যামার। শিমারি বেসের সঙ্গে লেন্স পরা চোখে ব্যবহার করা হয়েছে বেগুনি আইশ্যাডো, আইলাইনার ও মাসকারা।

গালে ব্লাশ এবং হাইলাইটারের স্পর্শ মুখ ও কলার বোনে এনেছে উজ্জ্বল ডিউই ফিনিশ। অন্যদিকে গ্লসি ন্যুড-ব্রাউন লিপস্টিক পুরো সাজে যোগ করেছে কোমল ও মার্জিত সৌন্দর্য।

হেয়ারস্টাইলেও ছিল আধুনিকতার ছোঁয়া। মিড-লেংথ লেয়ার কাট চুলে ক্যারামেল হাইলাইটস তার ফিউশন লুককে আরও স্টাইলিশ ও গ্ল্যামারাস করে তুলেছে।

অ্যাকসেসরিজ বাছাইয়েও ছিল পরিমিতি। হাতে গোল্ড ও সিলভার টোনের ব্যাঙ্গল এবং একটি স্টেটমেন্ট রিং যোগ করেছে এথনিক আবেদন। আর সিকুইন-শাইনি হ্যান্ডব্যাগটি পুরো লুকের অন্যতম আকর্ষণ হয়ে রেড কার্পেট উপস্থিতিকে করেছে আরও নজরকাড়া।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft