প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম

নওগাঁর রাণীনগরে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৩০ কেজি করে জি, আর চাল এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার সার বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাণীনগর উপজেলা পরিষদের মুক্তমঞ্চ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দু:স্থ ও অসহায় ১ হাজার মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জি, আর চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে চাল তুলে দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব এস এম মো:: রেজাউল ইসলাম রেজু।
এসময় প্রধান অতিথি বলেন, আমাদের সরকার যেগুলো ওয়াদা করেছেন। নির্বাচন হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, একে একে আমরা প্রত্যেকটি কাজই করব। এইযে মহিলারা আছেন, দু:স্থ মহিলা। আপনাদের প্রত্যেকেই একটু অপেক্ষা করুন।এই বছর থেকে শুরু হবে এবং প্রত্যেকেই আপনারা ফ্যামিলি কার্ড পাবেন যারা দুঃস্থ মহিলা। এখানে যারা কৃষক ভাই বীজ নিতে এসেছেন তাদেরকেও বলি। আপনারাও অপেক্ষা করুন এবছর থেকে আগামী অর্থ বছরে কৃষক কার্ড পাবেন।
সাধারণ নাগরিক যারা সবাই স্বাস্থ্য কার্ড পাবেন।স্বাস্থ্য কার্ডের মাধ্যমে আপনাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে। আগামীর একটি সৃমদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার আগামীতে আরো যা যা করা প্রয়োজন তার সবই করবে ইনশাল্লাহ। তাই বর্তমান সরকারকে সার্বিক দিয়ে সকল ধরণের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জাহিদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তকিমা খাতুন চৈতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে একই স্থানে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উপজেলার প্রায় ৪হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।পরে একই মুক্তমঞ্চে প্রাঙ্গনে কৃষি প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি। এছাড়া দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি।