চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সেনাপ্রধানের সরকারি সফর
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:৪২ পিএম

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান দুই দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এ সময় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft