প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:১৮ পিএম

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা হত্যা মামলায় মো. আইয়ুব(৪৫) নামে এক আসামিকে রাঙামাটি থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন(র্যাব)। রবিবার(২১ জুন) সকালে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুর্গম দুরছড়ি এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি সহায়তায় আইয়ুবের অবস্থান নিশ্চিতের পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুর্গম দুরছড়ি এলাকায় ভগ্নিপতী শাহ আলমের বাড়িতে সকালে অভিযান চালায় র্যাব। এ সময় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে চট্টগ্রামে নিয়ে যায় র্যাবের সদস্যরা।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি দিন দুপুরে রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকান্ডের অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি। একই তিনি সঙ্গে তালিকাভুক্ত আসামি। তাই গ্রেফতার এড়াতে রাঙামাটির দুর্গম অঞ্চলে বোনের বাড়িতে আত্মগোপন করেন।
রাঙামাটির বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাছির উদ্দীন মজুমদার বলেন, র্যাবের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আসামি আইয়ুবকে গ্রেফতারের পর চট্টগ্রামে নিয়ে গেছে। সেখানে যুবদল নেতা হত্যা মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত ও আইননি প্রক্রিয়া চলমান রয়েছে।
জ/দি