পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২'জন গ্রেফতার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:০৪ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২'জনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আইনুল ইসলাম (২৩) ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালা গ্রামের মুকুল মিয়ার ছেলে গোলাম মোস্তফা (১৯)।

মামলা সূত্রে জানাযায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০'টার সময় উপজেলার বাগজানা ইউপির কচুগাড়ি সীমান্ত এলাকায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়।রামভদ্রপুর স্কুল হতে কয়া-চৌমুহনী বাজার  পাকা রাস্তা থেকে অবৈধ নিশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে। 

পাঁচবিবি থানার ওসি হাফিজ মোঃ রায়হান বলেন, গতরাতে থানার এসআই মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ শরিফুল ইসলাম, এএস আই মোঃ দুলাল হোসেন ও মোঃ হুমায়নসহ সঙ্গীয় ফোর্স বাগজানার কচু গাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে। পরে বুধবার মাদক মামলায় তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft