ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগ, তদন্তে পুলিশের আশ্বাস

বেনাপোল প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-17T18:22:23+06:00
2026-06-17T18:22:23+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগ, তদন্তে পুলিশের আশ্বাস
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:২২ পিএম 
ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগ, তদন্তে পুলিশের আশ্বাস
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা আলাল উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, তিনি রাতের বেলায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে একত্রিত করছেন, যা নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিযোগে বলা হয়, আলাল উদ্দিন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের এক সাবেক নেতার ঘনিষ্ঠ কর্মী ছিলেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে কিছু বিরোধী মতাবলম্বী ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির ঘটনা ঘটেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের কোনো চূড়ান্ত রায় হয়নি।

গ্রামবাসীদের একটি অংশের অভিযোগ, সম্প্রতি সন্ধ্যার পর আলাল উদ্দিনের বাড়িতে কিছু অপরিচিত ব্যক্তির আনাগোনা দেখা যাচ্ছে এবং সেখানে রাত পর্যন্ত বৈঠক চলে। তারা বিষয়টি নিয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক হায়দার আলী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের নাশকতা বা সহিংস কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”


অভিযোগের বিষয়ে আলাল উদ্দিন বলেন, “আমি আওয়ামী লীগ পরিবারের সদস্য। রাজনৈতিক পরিচয়ের কারণে নানা অভিযোগ উঠছে। আমি কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।”

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। অভিযোগগুলো যাচাই করা হচ্ছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com