পাঁচবিবিতে গাঁজার গাছ উদ্ধার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:১৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আয়মারসুলপুর আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে ৩ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। 

আজ বুধবার সকালে ওই গ্রামের রোশকা মাহাতোর পুত্র রবিন মাহাতো ওরফে চয়ন(৪০) এর বাড়ীতে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের দিক নির্দশনায় উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এরই অংশ হিসাবে চয়নের বাড়ীতে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।

এসময় চয়ন পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ী থেকে কৌশলে পালিয়ে যান। এ ব্যাপারে থানায় মাদক মামলা রুজ্জু করা হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft