ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে চালু হবে পাইলট প্রকল্প : স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৩৬ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার একটি পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা করছে। এ প্রকল্পের আওতায় স্বাস্থ্যকর্মীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করবেন এবং প্রয়োজন হলে রোগীকে হাসপাতালে রেফার করা হবে।

শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে এবং হাসপাতালের ওপর অপ্রয়োজনীয় চাপও কমবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো আধুনিক, কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্যে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে শিশু ও নারীদের চিকিৎসার জন্য বিশেষ সুবিধা রাখা হবে।

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft