নতুন সম্ভাবনার জন্য সরকার প্রস্তুত: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:১৫ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন সম্ভাবনার জন্য সরকার প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যেই সরকার কাজ করছে।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে অঙ্গীকারবদ্ধ। তার ভাষায়, “আমি এখানে কোনো প্যানেল আলোচক হিসেবে আসিনি; বরং সরকারের লক্ষ্য ও প্রতিশ্রুতি তুলে ধরতেই এসেছি।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার অল্প সময় দায়িত্বে থাকলেও দেশের অর্থনৈতিক উন্নয়ন, স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে তাদের আকাঙ্ক্ষা দৃঢ়।

মন্ত্রী বলেন, লক্ষ্য হলো বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে রূপান্তর করা, যেখানে সব নাগরিক সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা যেকোনো দেশের বিনিয়োগ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশ পরিচালনায় গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে, যা অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক হবে।

সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ অন্যান্য অতিথিরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft