নাটেরের গুরুদাসপুরে রক্তাক্ত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:৩১ পিএম

নাটোরের গুরুদাসপুরে রহস্যজনক জাহেরা বেগম নামের এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজুর গ্রামের নিজ বাড়ী থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহেরা বেগম হলেন মৃত  আবুল হোসেন সহধর্মিণী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিজ শয়নঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পান।

পুলিশ ঘটনাস্থলে গেলে বৃদ্ধার ছেলে জাকের বলেন, তাঁর স্ত্রী ফরিদা বেগমের চিকিৎসার জন্য এলাকার আলাল, খবির ও হাশেমের নিকট হতে  তিন লাখ টাকা সুদে নেন। সুদের টাকার জন্য প্রচন্ড চাপ দেন এই তিনজন সুদে কারবারী।  

প্রতিনিয়ত তাঁরা বাড়ীতে এসে টাকার জন্য হুমকিও দেন। কাজ শেষে  সব্ধ্যার দিকে ছেলে ও ছেলের বউ বাড়ীতে এসে শয়ন কক্ষের মেঝেতে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান।

এমতাবস্থা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। এঘটনার সাথে সুদে কারবারীরা জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন বৃদ্ধার ছেলে জাকির। তবে মৃত্যুর  প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। 

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর পিছনের প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft