আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:১৭ এএম

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আজ শনিবার (২৩ মে) থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। শুক্রবার (২২ মে) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ মে থেকে আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ১৫ দিনের ছুটি শেষে আগামী ৭ জুন (রোববার) থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হবে।

এর আগে পূর্বঘোষণা অনুযায়ী ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা রাখার কথা ছিল। কারণ রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকায় শ্রেণি কার্যক্রমের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছিল সরকার। তবে বাৎসরিক শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকায় ২৩ মে বিদ্যালয় খোলা থাকবে কি না-এ নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।

দিনভর এ বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারাও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এদিকে মিড-ডে মিল কার্যক্রমের নির্দেশনায় ২২ মে থেকেই খাবার বিতরণ বন্ধ রাখার কথা বলা হয়েছিল, যা বিদ্যালয় বন্ধ থাকার ইঙ্গিত দেয়।

শেষ পর্যন্ত রাতে মন্ত্রণালয় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে ছুটির বিষয়টি নিশ্চিত করে। ফলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মূলত বৃহস্পতিবার (২১ মে) ছিল ঈদের আগে খুদে শিক্ষার্থীদের শেষ ক্লাস।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft