এনসিপির দুই নেতাকে শোকজ
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৩৯ পিএম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নওগাঁ জেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

শোকজপ্রাপ্ত দুই নেতা হলেন নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দিপু এবং যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এ কারণে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

জবাব এনসিপির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-এর কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft