মসজিদভিত্তিক শিক্ষক-কর্মচারীদের বেতনভাতার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর শ্বারকলিপি প্রদান
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:২২ পিএম

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবিতে সোমবার সকাল সাড়ে দশটায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান নাহিদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কাছে শ্বারকলিপি প্রদান করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখা।

সম্প্রতী সংগঠনটির পক্ষ থেকে পাঠানো শ্বারকলিপিতে বলা হয়, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ গঠন ও নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আবেদনে উল্লেখ করা হয়, প্রকল্পটির মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে। বর্তমানে প্রায় ৪১ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী দায়িত্ব পালন করছেন।

তাদের দাবি, শিক্ষকরা শুধু পাঠদানই নয়, বরং সমাজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া তারা সামাজিক সম্প্রতী ও নৈতিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন।

আবেদনে আরো বলা হয়, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও সংশ্লিষ্ঠ শিক্ষক-কর্মচারীরা এখনও স্বল্প বেতন ও অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছেন। তাই দ্রুত প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তর, সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে হাজারো পরিবারের জীবনে স্থিতিশীলতা ফিরে আসবে।

শ্বারকলিপি প্রদান শেষে উপজেলা গেটের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান, এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক হাবিবুর রহমান পলাশ, মাওঃ নাজমুল হাসান, সাকাউয়াত হোসেনসহ অন্যান্যরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft