রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন মনিরা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:৪১ পিএম

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হওয়ার পাঁচ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন সরকারি কর্মচারী মনিরা খাতুন (২৭)। আজ শুক্রবার (১৫ মে) ভোরে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামের বাসিন্দা। তিনি রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার বাবা আব্দুর রাজ্জাক মোল্লা।

জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল সংলগ্ন জেলা নিরাপদ খাদ্য অফিসে গত রবিবার (১০ মে) বিকেলে অফিস শেষে জাতীয় পতাকা নামানোর দায়িত্ব পালন করছিলেন মনিরা। সে সময় স্টিলের তৈরি পতাকার পাইপটি অসাবধানতাবশত উপরের উচ্চ ভোল্টেজ বিদ্যুতের তারে স্পর্শ করলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে তার শরীরে আগুন ধরে যায়।

ঘটনার পর দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। টানা পাঁচ দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কর্মস্থলে দায়িত্ব পালন করতে গিয়েই এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান মনিরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft