চাঁপাইনবাবগঞ্জে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:১৭ পিএম আপডেট: ১৫.০৫.২০২৬ ৩:২২ পিএম

চাপাইনবাবগঞ্জে সেলিম রেজা নামের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষক সেলিম রেজা নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান তিনি ও তার পরিবার। 

এসময় শিক্ষক সেলিম রেজা ও অভিভাবকরা বলেন, দীর্ঘদিন ধরেই সুনামের সাথে শিক্ষকতার পাশাপাশি অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে প্রাইভেট পড়ান তিনি। গত ১০ মে নৈমিত্তিক ছুটিতে থাকাকালীন সময়ে স্কুলে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেলিম রেজার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়। এসময় প্রধান শিক্ষক রিজিয়া খাতুন কয়েকজন শিক্ষার্থীকে জোরপূর্বক সেলিম রেজার নাম বলতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন অভিভাবকরা। 

সংবাদ সম্মেলনে কয়েকটি ভুয়া ফেসবুক পেইজ ও আইডির বিরুদ্ধে হেনস্তা ও অপদস্ত করার অভিযোগ তোলেন ভুক্তভোগী শিক্ষক সেলিম রেজা। 

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক সেলিম রেজা, অভিভাবক হুমাইরা খাতুন, রেজাউল করিমসহ অর্ধশতাধিক অভিভাবক ও শিক্ষার্থী। 

তবে ঘটনার দিন পরীক্ষা চলাকালীন সময়ে আলাদা কোন প্রশ্নপত্র পাওয়া যায়নি বলে জানান ভোলাহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   চাঁপাইনবাবগঞ্জ   সংবাদ সম্মেলন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft