শিগগিরই মুক্তি পাবে অহনার ‘মাটির পুতুল’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:৪৬ পিএম

আসন্ন ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী অহনা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি শেষ করেছেন ‘মাটির পুতুল’ নামে একটি একক নাটকের কাজ। জান্নাতারা ফেরদৌস মিলার রচনায় নাটকটি পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস। শিগগিরই নাটকটি মুক্তি পাবে বলে জানা গেছে।

ভিন্ন ঘরানার এই নাটকটি নিয়ে আশাবাদী অহনা। এ প্রসঙ্গে অহনা বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সবসময় নিজেকে পর্দায় ভাঙতে চাই। গতানুগতিক গল্পে কাজ না করে নতুন কিছু দর্শকদের উপহার দিতে চাই। যে কারণে আগের থেকে কাজ কম করছি। বেছে বেছে গল্পনির্ভর কাজগুলো করছি। অল্প করেও ভালো কাজ দিয়ে দর্শকদের মনে অনেক দিন থাকা যায়। এই নাটকের গল্পটিও তেমন। দারুণ একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। আশা করছি, সব শ্রেণির দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

‘মাটির পুতুল’ নাটকে আরো অভিনয় করেছেন সেলজুক চৌধুরী, ফাতেমা হীরা, আনোয়ার শাহী, পামীর খান, শম্পা নিজাম, মাসুদ আলম, রাজনন্দী বিশ্বাস প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft