বারুইপুরের ঘটনার প্রতিবাদে শুভশ্রী: ‘আর কত নারী বর্বরতার শিকার হবে?’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৪৪ পিএম

পশ্চিমবঙ্গের বারুইপুরে এক নাবালিকাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, গত রোববার (৫ জুলাই) সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি ২০২৪ সালের আর জি কর হাসপাতালের আলোচিত ঘটনার স্মৃতিও সামনে এনে দিয়েছে।

এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, শিশু থেকে বৃদ্ধা-কোনো বয়সের নারীই যেন নিরাপদ নন। তাঁর মতে, অপরাধীরা কঠোর শাস্তির মুখোমুখি না হওয়ায় এ ধরনের অপরাধ বারবার ঘটছে।

আরও পড়ুন : আর্জেন্টিনার জয়ে শোবিজে উল্লাস: ‘জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’

তিনি প্রশ্ন তোলেন, নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের শেষ কোথায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ এবং রাজপথে বিক্ষোভ হলেও বাস্তব পরিস্থিতির কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

অভিনেত্রী বলেন, প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো নারী এ ধরনের নৃশংসতার শিকার হচ্ছেন। বারুইপুরের ঘটনাও সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

শুভশ্রী আরও বলেন, তিনি এমন একটি সমাজ দেখতে চান, যেখানে অপরাধীরা আইনের কঠোর শাস্তির ভয় পাবে এবং নারীরা নিরাপদ ও নির্ভয়ে চলাফেরা করতে পারবেন। একজন মা হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft