নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের প্রস্তুতি সূচি ঘোষণা
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:০২ পিএম আপডেট: ১৫.০৫.২০২৬ ৪:০৩ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। আসর শুরুর আগে দলগুলোর প্রস্তুতি যাচাই করতে ৬ থেকে ১০ জুন পর্যন্ত প্রস্তুতি ম্যাচ আয়োজন করবে আইসিসি। সেই সূচিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

প্রকাশিত সূচি অনুযায়ী, ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ৬ জুন।

ওই ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। লাফবরায় স্থানীয় সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি।
এরপর ৯ জুন একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের বাইরে ইংল্যান্ডে যাওয়ার আগে স্কটল্যান্ডে আরও একটি প্রস্তুতিমূলক সিরিজ খেলবে বাংলাদেশ।

সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

এবারের নারী বিশ্বকাপে ‘এ’ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত এবং ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft