সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ২ দিনে ভোট পড়েছে ৪ হাজারের বেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:১৬ পিএম

২০২৬-২৭ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ২ দিনে ৪ হাজারের বেশি ভোট পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। পরে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে আবারও ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। সবমিলিয়ে দুই দিনে ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪০ জন। যেখানে মোট ভোটার ১১ হাজার ৯৭ জন আইনজীবী।

প্রতি বছর এই নির্বাচন হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার প্রায় ২ বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মাঠে রয়েছে তিনটি প্যানেল। এগুলো হলো- সরকার (বিএনপি) সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, বিরোধী দল (জামায়াত) সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল।

যদিও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা এবারের নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে বাছাইয়ে তাদের মনোনয়ন না টেকায় মাঠে রয়েছে তিনটি প্যানেল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft