চট্টগ্রাম মহানগরীর বিশেষ অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা-সহ পুলিশ সদস্য গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:১৪ পিএম

বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী তবে সেই বাহিনীর সুনাম নষ্টের জন্য এমন কিছু ঘটনাই যথেষ্ট কক্সবাজার থেকে প্রায় দেড় কোটি টাকার ইয়াবা নিয়ে আসার পথে চট্টগ্রাম মহানগরীর প্রবেশদ্বার বাকলিয়া এলাকায় এক বিশেষ অভিযানে খুলনা জেলা পুলিশের সদস্য আশিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আশিকুল ইসলাম খুলনা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। গ্রেপ্তার আশিকুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বাবর আলী মুন্সীর ছেলে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবির সিদ্দিকী শুভ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা-পুলিশের একটি বিশেষ দল কর্ণফুলী নদীর উত্তর পাড়ে শাহ আমানত সেতু এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। কক্সবাজার থেকে আসা যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে পুলিশ সদস্য আশিকুল ইসলামকে থামানো হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ফরিদপুরে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি এই বিপুল পরিমাণ মাদক কক্সবাজার থেকে সংগ্রহ করে খুলনায় নিয়ে আসছিলেন। তিনি আরও জানান, সোমবার পুলিশ সদস্য আশিকুল ইসলাম নিয়মিত ডিউটি শেষ করে দপ্তরের কাউকে কিছু না জানিয়ে স্টেশন ত্যাগ করেন। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের বাকলিয়া থানার মাধ্যমে তার মাদক সংশ্লিষ্টতার বিষয়টি জানা যায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তার আশিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের বাকলিয়া থানায় নিয়মিত মামলার পাশাপাশি বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে মিডিয়া কর্মকর্তা জানান।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft