রাজবাড়ীতে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ পালিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:২৩ পিএম

‘মানবিকতায় ঐক্যবদ্ধ’ (United in Humanity) এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট। বৃহস্পতিবার (৭ মে) সকলে দিবসটি উপলক্ষে রেড ক্রিসেন্ট জেলা কার্যালয় প্রাঙ্গনে  প্রথমে বেলুন উরানো ও পতাকা উত্তোলন করা হয়।

পরবর্তীতে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, ১৮৬৩ সালে হেনরি ডুনান্টের হাত ধরে যে আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তা ১৬৩ বছর পেরিয়ে বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় এক অনন্য আলোকবর্তিকায় পরিণত হয়েছে। বাংলাদেশেও ১৯৭১ সালের ৩১ মার্চ যাত্রা শুরু করার পর থেকে দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে এই সংস্থাটি অবিচলভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমর যেকোনো দুর্যোগে, মহামারি কিংবা সংকটে মানবতার স্বার্থে একক শক্তি হিসেবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। অন্যানের মাঝে আরো বক্তব্য দেন সহ-সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সেক্রেটারি হিসেবে মো. নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক মিয়া প্রমুখ। এসময় রেড ক্রিসেন্টের  আজীবন সদস্য, ইউনিট কার্যনির্বাহী পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক যুব স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও মানবতার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft