ফরিদপুরে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৫৭ পিএম

ফরিদপুরে মাসুদ হত্যা মামলায় রাজৈনিতিক হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ভিত্তিহীন প্রপাগণ্ডায় মিশ্রিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১টায় ফরিদপুর প্রেসক্লাবে ভাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমদাদুল হক বাচ্চু মিয়া। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২১ সালে ভাঙ্গা পৌরসভার গজারিয়া এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাসুদ রানা নিহত হন। ওই হত্যা মামলায় তাকে, তার পরিবারের সদস্য ও সমর্থকদের আসামি করা হয়। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে তার বা তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন : ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার

তিনি আরও বলেন, গত ৫ মে ভাঙ্গা পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও তার মা হালিমা বেগম তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এর প্রতিবাদেই তিনি সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরছেন।

বাচ্চু মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি গজারিয়া গ্রামের গ্রাম সরকার প্রধান, হামিরদী ইউনিয়নের সদস্য, ভাঙ্গা পৌরসভার কমিশনার ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ও তার পরিবারকে দীর্ঘদিন হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পেঁয়াজ বীজ সংরক্ষণে কৃষকদের মাঝে ৫ লাখ টাকার চেক ও মেশিন বিতরণ

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মাসুদ হত্যা মামলার বাদী ও সাক্ষীদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি মনে করেন।

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মুন্সী, প্রচার সম্পাদক মির্জা ইমরান হোসেন, ভাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ রিজু মিয়া, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক প্রিন্স মাতব্বরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft