প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৪৭ এএম

গোপালগঞ্জ সদর উপজেলায় গতকাল মঙ্গলবার (৫ মে) বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও মাটি কাটার অনুমোদন না থাকা সত্ত্বেও ইটভাটায় ইট প্রস্তত করার কারনে ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পৃথক ০২ (দুই) মামলায় মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানাকৃত ইটভাটা দুটি হলো সদর উপজেলার ডোমরাশুর এলাকার এফ এম (ফুলমালা) ব্রিকস এবং গোলাবাড়িয়া এলাকার নিগি ব্রিকস। এফএম ইটভাটাকে ৪ লাখ এবং নিগি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাফুজুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ ইটভাটায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জ/উ