শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৫১ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিরতিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ১৫টি অ্যারাইভাল ও ১১টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। বাতিল হয়েছে ১০টি ফ্লাইট।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ৪টি ডিপার্চার, এয়ার আরাবিয়ার শারজাহর ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট ছিল।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো স্থবিরতা কিছুটা কাটিয়ে উঠতে শুরু করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা পরবর্তী শাহ আমানত বিমানবন্দরের ২৯৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft