জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার : সমাজকল্যাণমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৪০ এএম

মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সারাবিশ্বে তেলের দাম বৃদ্ধি পেলেও বিএনপি সরকার জনগণের দুর্দশার কথা চিন্তা করে ফসলের সময় তেলের দাম বাড়ায়নি। শনিবার সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল এবং ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে গবাদিপশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনের পূর্বে জনগণের কাছে যে কথা দিয়েছিল, ওইসব কথার কোনোরূপ বরখেলাপ করেনি। সেজন্যই সারা পৃথিবীতে তেলের দাম বৃদ্ধি পেলেও বিএনপি জনগণের দুর্দশার কথা চিন্তা করে ফসলের সময় তেলের দাম বাড়ায়নি। তাই কোনো অপশক্তি বা ষড়যন্ত্রকারীর প্ররোচনায় বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না।’

তিনি বলেন, ‘জনগণের কাছে দায়বদ্ধতা বিএনপির সবচেয়ে বেশি। কারণ দেশের সর্বাধিক সংখ্যক মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সরকার গঠন ও দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এবারে জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন দেশের মানুষের সেবা করার জন্য।’

আরও পড়ুন : রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, ‘বিএনপি জানে জনগণের কষ্ট কী, জনগনের দুঃখ কী, জনগণের দুর্দশা কীভাবে লাঘব করতে হয়। সেজন্যই ৫৪ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড শুরু হয়েছে, কৃষকের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, খাল খনন শুরু হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে কৃষকরা কৃষি কার্ড পাবেন।’

সমাজকল্যাণমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত শতাধিক ভিক্ষুক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র জনসাধারণের মাঝে বকনা ছাগল বিতরণ করেন। এসব ছাগল প্রতিপালন করে ভিক্ষুক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র জনসাধারণ স্বাবলম্বী হতে পারবেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লু রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft